
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বালুচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে মো:শাকিল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান,মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জনস্বার্থে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।তিনি বলেন,মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিরাজদিখান থানার এসআই আল-আমীনসহ পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।