1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭৬ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছামতী নদী থেকে চার দিন ধরে নিখোঁজ থাকা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেঙ্গুরিয়া পাড়া কবরস্থান ঘাটসংলগ্ন ইছামতী নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।পরে নারায়ণগঞ্জের বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।নিহত ব্যক্তি আব্দুল মালেক।

পারিবারিক সূত্রে জানা যায়,গত ৩০ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর স্বজনরা চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা নিখোঁজের অভিযোগ করা হয়নি।

নিহতের ছেলে হানিফ জানান,তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন।চার দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান,আব্দুল মালেক মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার দৃষ্টিশক্তিও দুর্বল ছিল।ঘটনাটি তদন্ত করছেন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো:সেলিম।মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost