1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রীর নামে জমি লিখে না দেওয়ায় স্বামীকে হত্যা,গ্রেফতার-৪ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রীর নামে জমি লিখে না দেওয়ায় স্বামীকে হত্যা,গ্রেফতার-৪

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯১ বার

স্টাফ রিপোর্টারঃ:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন (৬৫) অপহরণ ও হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ।এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার(১ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গত ৯ মে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আওলাদ হোসেন।পরদিন তার ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৩ মে নিহতের ছোট ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে আওলাদ হোসেনের স্ত্রী রানী বেগম,মানিক বেপারীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।তদন্তের একপর্যায়ে গত ৩১ মে মানিক বেপারীকে আটক করা হয়।পরে ৩০ জুন সাভারের একটি ডেইরি ফার্ম থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রিপন ও বিন আমিন শেখকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, চাইনপাড়া গ্রামের একটি গরুর ফার্মের রান্নাঘরের মেঝের নিচে পুঁতে রাখা অবস্থায় আওলাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশের দাবি, আওলাদ হোসেন তার স্ত্রী রানী বেগমের নামে জমিজমা লিখে দিতে অস্বীকৃতি জানান এবং পুনরায় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন।এ নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

ঘটনার দিন মানিক বেপারী কৌশলে আওলাদ হোসেনকে একটি গরুর ফার্মে ডেকে নিয়ে যান।সেখানে পূর্বপরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়।পরে মরদেহ গোপনে মাটিচাপা দেওয়া হয়।গ্রেফতারকৃতরা হলেন-মানিক বেপারী(৩০), সাইফুল ইসলাম(৪২),রিপন (৩৪) ও বিন আমিন শেখ(৩৫)। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost