1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
অনলাইনে প্রেম থেকে বিয়ে, ৫০ লাখ টাকা দাবিতে নওগাঁর যুবককে মারধরের অভিযোগ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

অনলাইনে প্রেম থেকে বিয়ে, ৫০ লাখ টাকা দাবিতে নওগাঁর যুবককে মারধরের অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩৩ বার

মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি:

অনলাইনে পরিচয় থেকে প্রেম, পরে বিয়ে। সেই দাম্পত্য সম্পর্ককে কেন্দ্র করে এবার ৫০ লাখ টাকা দাবি, মারধর, জোরপূর্বক ব্যাকডেটের কাবিননামায় স্বাক্ষর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ভোলার একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় নওগাঁর বদলগাছী উপজেলার এক যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. মুমিন হোসেন, নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে ফেসবুকের মাধ্যমে ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক তরুণীর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই তরুণী তার বাড়িতে এলে ৫০ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের ১৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, ২০২৫ সালের নভেম্বর মাসে স্ত্রী ও সন্তানকে শ্বশুরবাড়ির লোকজন নিজেদের বাড়িতে নিয়ে যায়। গত ১৮ জুন স্ত্রীকে ফিরিয়ে আনতে আত্মীয়-স্বজনদের নিয়ে ভোলার বোরহানউদ্দিনে শ্বশুরবাড়িতে গেলে তাদের আটকে রেখে মারধর করা হয়।

তার দাবি, পরদিন দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ১৫ লাখ টাকার ব্যাকডেটের কাবিননামায় স্বাক্ষর নেওয়া হয় এবং ৫ লাখ টাকা পরিশোধ দেখানো হয়। একই সঙ্গে ৫০ লাখ টাকা দাবি করা হয়। পরে হত্যার হুমকি দিয়ে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের ঘটনায় তার এক আত্মীয়া গুরুতর অসুস্থ হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যার কল রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

এ ঘটনায় স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost