
স্টাফ রিপোর্টারঃ:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৬ জুন) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার উপজেলা মোড় এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,মাদক সেবনের অভিযোগে মো:শরীফ (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
উপজেলা প্রশাসন জানিয়েছে,মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।