1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার;এরপরও মানববন্ধন,এলাকাজুড়ে আলোচনা | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার;এরপরও মানববন্ধন,এলাকাজুড়ে আলোচনা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৬ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইলিয়াছ মোল্লা হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।তবে আসামি গ্রেপ্তারের পরও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় সিরাজদিখান-শ্রীনগর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নিহতের স্বজন,স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে,স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামী বিপ্লব এবং ৪ নম্বর আসামী রওশন আরা মেম্বারকে গ্রেপ্তার করায় পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছেন অনেকেই।তাদের মতে,বর্তমানে তদন্তে সহযোগিতা করা এবং পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারে সহায়ক পরিবেশ তৈরি করাই গুরুত্বপূর্ণ।তবে মানববন্ধনের উদ্দেশ্য নিয়ে এলাকাবাসীর মধ্যে ভিন্নমতও রয়েছে।

স্থানীয়দের একাংশের অভিমত,এ ধরনের কর্মসূচির ফলে পলাতক আসামিরা আরও সতর্ক হয়ে আত্মগোপনে যেতে পারে,যা তদন্ত কার্যক্রমে কিছুটা প্রভাব ফেলতে পারে।আবার অন্যদের মতে,সকল আসামীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১৯ জুন সকালে উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মো: ইলিয়াছ মোল্লা (৫০)-কে মারধর করা হয়।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ২০ জুন রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪ নম্বর আসামী রওশন আরা মেম্বারকে গ্রেপ্তার করে পুলিশ।পরে সিরাজদিখান থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার একটি গোপন আস্তানা থেকে মামলার ১ নম্বর আসামী ও অভিযোগ অনুযায়ী প্রধান আসামি বিপ্লবকে গ্রেপ্তার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন, ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি বিপ্লব ও ৪ নম্বর আসামী রওশন আরা মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মানববন্ধন প্রসঙ্গে তিনি বলেন,“মানববন্ধন কেন করা হয়েছে, সে বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।তবে মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost