1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন,বিনামূল্যে বীজ-সার,চারা ও কৃষি উপকরণ বিতরণ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন,বিনামূল্যে বীজ-সার,চারা ও কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪৩ বার

স্টাফ রিপোর্টারঃ 

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা দিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ,সার,চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পবিত্র কুরআন তেলওয়াত ও গিতা পাঠ এর মধ্য দিয়ে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহ্।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম।

এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন (উফশী জাত) ধানের বীজ ও রাসায়নিক সার,বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা,বাঁশের খুঁটি ও জৈব সার,লেবু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লেবুর চারা ও জৈব সার এবং গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড শাকসবজির (কলমি শাক,লাউ, চাল কুমড়া,পুঁইশাক,বেগুন,শসা ও মিষ্টি কুমড়া)আবাদ সম্প্রসারণে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

বিনামূল্যে বীজ-সার,চারা ও কৃষি উপকরণের মধ্যে রোপা আমন (উফশী) -২০০০ জন প্রত্যেক কৃষক বীজ-৫ কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি করে পারেন। মোট বীজ- ১০ টন, ডিএপি সার ২০ টন এমওপি সার ২০ টন।

বৃক্ষ রোপন -৪৯০ জন (প্রত্যেক কৃষক ৫ টি (চারা), ৩০ কেজি করে জৈব সার পাবেন।মোট চারা-২৪৫০টি। মোট জৈব সার ১৪.৭ টন)

শাক-সবজির বীজ -১৬০০ জন প্রত্যেক কৃষক ৭ ধরণের বীজ পাবেন। ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি করে এমওপি সার পাবেন। মোট ডিএপি সার ২৪ টন,এমওপি সার ২৪ টনা

লেবু চারা -৭৫ জন (প্রত্যেক কৃষক ০৫টি করে চারা পাবেন। জৈব সার ৩০ কেজি।মোট ৩৭৫ টি মারা ও ২.২৫ টন জৈব সার।রোপা আমন ধান বীজ-১০ টন,সার-ডিএপি-৪৪ টন, এমওপি-৪৪ টন,জৈব সার-১৬.৯৫ টন,মোট চারা-২৪৫০টি।

অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মো:আব্দুল্লাহ্ বলেন,ফসলি জমি এক টুকরো ও অনাবাদি রাখা যাবেনা ও বাড়ির আশেপাশে সবজির চাষ করতে হবে সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।এসব সহায়তার মাধ্যমে কৃষকরা উৎপাদন বৃদ্ধি করতে পারবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ কৃষকদের সরকারি কৃষি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো:রফিকুল ইসলাম জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের কাছে প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে,যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার,সহ সভাপতি মোতাহার হোসেন,সাংগঠনিক সম্পাদক হাজ্বী নুর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা কৃষক দল সভাপতি হাফেজ আলমগীর,এলজিইডি প্রকৌশলী মো:আসিফউল্লাহ সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আলাউদ্দিন,উপপজেলা বিএডি সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মুন্সী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,কৃষি বিভাগের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost