1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।এ সময় তারা অনতিবিলম্বে বর্তমান কমিটি পুনর্গঠন করে নিয়মতান্ত্রিকভাবে নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় আদর্শ ডিগ্রি কলেজের গেটসংলগ্ন মাঠে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন,কলেজের পরিচালনা পর্ষদের কমিটি গঠনের ক্ষেত্রে যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।এ নিয়ে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠনে স্বচ্ছতা,জবাবদিহি ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হলে তা কলেজের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।তাই দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তারা।

পরে বিক্ষোভকারীরা কলেজের সামনে বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost