
সৈকত জামান (প্রিন্স) ফুলছড়ি-গাইবান্ধা:
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিন পর কমিটি বিলুপ্ত হওয়ায় নতুন নেতৃত্বে কারা আসবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নতুন নেতৃত্বকে ঘিরে ফুলছড়ির রাজনৈতিক অঙ্গনে যখন জোর আলোচনা চলছে, তখন সভাপতি পদে সম্ভাব্য আলোচিত নেতাদের তালিকায় উঠে এসেছে তৈয়ব আলীর নাম।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা তৈয়ব আলীকে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। তৃণমূল নেতাকর্মীদের একটি অংশের দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দলের দুঃসময়ে মাঠে থাকার কারণে তাকে শীর্ষ পদে মূল্যায়ন করা উচিত। তৈয়ব আলী ফুলছড়ি উপজেলা সদর কালিরবাজার এলাকার বাসিন্দা।
দীর্ঘদিনের ছাত্ররাজনীতি, রাজপথের আন্দোলন-সংগ্রাম,হামলা-
মামলা মোকাবিলা এবং বিএনপি- ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূলের একটি অংশের কাছে তিনি “ত্যাগী ও পরীক্ষিত” নেতা হিসেবে পরিচিত বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে তৈয়ব আলী রাজপথে থেকে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলনে সক্রিয় ছিলেন। দমন-পীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের সংগঠিত করতে ভূমিকা রাখেন।
জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে ফুলছড়িতে আন্দোলনকে এগিয়ে নিতে তিনি সম্মুখসারিতে থেকে কাজ করেছেন বলে দাবি করেন তাঁর অনুসারীরা। তাঁদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে ত্যাগ, শ্রম, সাহসিকতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতার পরিচয় দিয়েছেন তৈয়ব আলী। ছাত্ররাজনীতিতে ধারাবাহিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং দলের কঠিন সময়ে সক্রিয় থাকার কারণে তৈয়ব আলী নেতৃত্বের একজন শক্তিশালী দাবিদার।।
নেতাকর্মীরা বলেন, ছাত্রদল থেকে উঠে আসা এই নেতা বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে বিএনপির সরকারবিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন। সংগঠনের দুঃসময়ে যারা মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মূল্যায়ন করা হলে তৃণমূল আরও শক্তিশালী হবে। সেই বিবেচনায় রাজপথে পরীক্ষিত ও ত্যাগী নেতা তৈয়ব আলীকে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে।
নানান মহলে ও সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রত্যাশা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা তৈয়ব আলীকে উপযুক্ত সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলে ফুলছড়ি উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
এছাড়াও, দলীয় একাধিক সূত্রের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা, রাজপথ কেন্দ্রিক রাজনীতি এবং দুঃসময়ে সক্রিয় থাকার কারণেই ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি পদের আলোচনায় এখন গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে তৈয়ব আলীর নাম। তবে উপজেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে শেষ পর্যন্ত নেতৃত্বে কারা আসছেন, তা জানতে কেন্দ্র ও জেলা ছাত্রদলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।