
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে গত ১ সেপ্টেম্বর দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহকে নিয়ে কটূক্তি এবং তাঁকে শ্রীনগরে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কর্মসূচিতে সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এ সময় বক্তারা ১ সেপ্টেম্বর শ্রীনগরে সংঘটিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।একই সঙ্গে সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহকে নিয়ে কটূক্তি এবং তাঁকে শ্রীনগরে অবাঞ্ছিত ঘোষণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।হুশিয়ারী দিয়ে আরো ভবিষ্যতে আবার এমন দুঃসাহস দেখালে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
বক্তারা বলেন,রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হামলা,কটূক্তি কিংবা কাউকে অবাঞ্ছিত ঘোষণার মতো কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।হুসিয়া
বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, খলিলুর রহমান মাহমুদ খলিল,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক হাজী মো: নূর হোসেন ও হাজী আমিনউদ্দিন চৌধুরী,দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,কৃষক দল সভাপতি হাফেজ মো: আলমগী,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, যুবদল আহ্বায়ক ইয়াসিন সুমন,সিনিয়স যুগ্ম-আহব্বায়ক দেলোয়ার হোসেন,স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আজিজুল ইসলাম ভূইয়া,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: বাদসা মিয়া সহ উপজেলার ১৪ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ,যুবদল,মহিলাদল, ছাত্রদল ও উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।