1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পরিচালিত একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​আজ ৭ সেপ্টেম্বর (২০২৬) লৌহজং উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা কারপাশা হলদিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়,ওই এলাকায় ‘অপটিমাল ট্রাক অটোমেশন এন্ড ইঞ্জিনিয়ারিং’ নামের একটি প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না নিয়েই কার্যক্রম পরিচালনা করে আসছিল।অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠান-টিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু এই মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব প্রদান করেন।এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন।

​অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক জনাব মোহাম্মদ সোহেল রানাসহ লৌহজং থানার একদল চৌকস পুলিশ ও আনসার সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost