1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় রিনি আক্তারের পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নগরজুড়ে উৎসবের আমেজ পার নওগাঁয় স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ,বাড়বে উচ্চশিক্ষার সুযোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার ভালুকায় রিনি আক্তারের পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান পীরগঞ্জে জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমে সম্পর্ক কিশোরকে গাছের বেঁধে মারধর নওগাঁয় দুর্গোৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মনিটরিং সেল ও ফ্রি চিকিৎসাসেবা উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত  বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় মুন্সীগঞ্জে বিকট হর্নে অতিষ্ঠ পথচারী ও বাসিন্দারা কাচারিঘাট,মুক্তারপুর ও সিপাহীপাড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা দাবি

ভালুকায় রিনি আক্তারের পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ রিনি আক্তার।

রবিবার(১৮ অক্টোবর) দিনব্যাপী তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মোট সাতটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সাথে ছিলেন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোছাঃ রিনি আক্তার বলেন—

“আজকের এই শুভ দিনে ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডসহ সমগ্র ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। উৎসবের এই আলোয় দূর হয়ে যাক সব হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ। আমাদের মল্লিকবাড়ির দীর্ঘদিনের অসাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অক্ষুণ্ণ থাকুক।”

তিনি আরও বলেন—আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের সেবায় আত্মনিয়োগ করতে চাই। আপনাদের সুখ-দুঃখে পাশে থেকে যেন এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করে যেতে পারি, তাই এই শুভ দিনে আমি আপনাদের সকলের দোয়া, আশীর্বাদ ও সার্বিক সমর্থন কামনা করছি। পূজার আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে—শুভ শারদীয় দুর্গোৎসব।”

​এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন রিনি আক্তারের এই উদার ও অসাম্প্রদায়িক উদ্যোগকে সাধুবাদ জানান এবং আসন্ন নির্বাচনে তাঁর শুভকামনা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost