1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ইমাম গ্রেফতার | বাংলা মাটির নিউজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা,গুরুতর আহত ৩ জনকে ঢাকায় প্রেরণ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যার বিচার ও মতি স্যারের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের,আহত- ১ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ইমাম গ্রেফতার উলিপুরে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীয়ার রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাইফুল ইসলাম বাদল মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক নির্বাচিত হলেন ফারজানা আক্তার মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ উলিপুরে নদী খননের নদীর হেললার মাটি কেটে নদী ভরাটের চেষ্টা,পানি নিস্কাশনের পথ বন্ধের আশঙ্কা। নদীর নিরাপত্তা নিশ্চিত করতে ইউএনওর হস্তক্ষেপ কামনা

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ইমাম গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে এক গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম নূর আলম শেখ (৩২)পিতা-মরহুম ইয়াকুব আলী শেখ,সাং-তেলিগাতী,থানা-গোপালগঞ্জ সদর। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং চার সন্তানের জনক।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়,নূর আলম শেখ টংঙ্গীবাড়ী থানাধীন একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করতেন।পাশাপাশি স্থানীয় এক শিশুকে (বয়স ৬) বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন।সেই সুবাদে শিশুটির মায়ের সাথে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং এক পর্যায়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গোপনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন।

প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাকে ইমামতি থেকে বহিষ্কার করে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকেই তিনি ওই গৃহবধূকে নানাভাবে হুমকি দিতে থাকেন এবং পুনরায় ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দিতে থাকেন।

সর্বশেষ তিনি নিজের ধারণকৃত একটি অশ্লীল ভিডিও গৃহবধূর পরিবারের এক সদস্যকে অনলাইনে পাঠিয়ে দেখা করার জন্য চাপ দেন এবং অন্যথায় ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পুলিশকে জানালে রবিবার (১ নভেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে।পরে রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর থানাধীন একটি মাদ্রাসা থেকে তাকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে টংঙ্গীবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost