1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভাঙ্গায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান | বাংলা মাটির নিউজ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে জবরদস্তি মাছ ধরার বাধা দিলে হামলায় টেটাবিদ্ধসহ আহত- ৩ মুন্সীগঞ্জের গজারিয়ায় কোরবানির গরু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক- ১,গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় অবশেষে বদলি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা হাসানুজ্জামান:কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্বস্তির হওয়া ডিজিটাল সম্প্রচারের নতুন দিগন্তে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:স্টুডিও ও অফিস উদ্বোধন মুন্সীগঞ্জে পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৫ কোটি টাকার বেশি টোল আদায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কালবৈশাখীর তাণ্ডব, ২ কোটি টাকার ক্ষতি মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নোয়া গাড়ির ৭ যাত্রী আহত মুন্সীগঞ্জের লৌহজংয় পদ্মা নদীতে কোরবানির ২৩ গরুসহ ট্রলারডুবি:নিখোঁজ- ১ উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র মান ক্ষুন্ন করা একটি প্রতিবাদ

ভাঙ্গায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪৮৯ বার
ভাঙ্গায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
ভাঙ্গায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

মো. সাখাওয়াত হোসেন, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

ভাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ণরত মোট ৬০ জন হতদরিদ্র শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে শ্রেণীভেদে নগদ দুই/তিন/চার হাজার টাকা ও এক হাজার টাকার শিক্ষা উপকরণ সহ সর্বমোট দুই লাখ আটত্রিশ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন লেভেলে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।

বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি. এম. কুদরত-ই- খুদা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “দরিদ্র পীড়িত ভাঙ্গা উপজেলার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা খুবই প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের মাদক ও সাইবার অপরাধ নিয়ে সচেতনাতামূলক বক্তব্য দেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।”

উল্লেখ্য যে, শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে সারা দেশ ব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে আজ ভাঙ্গা উপজেলায় ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছিলোনা তখন জীবনবাজী রেখে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখসমরে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জাতীয় মানবকল্যাণ পদক ও ২০২১ সালে বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫৯
  • ৪:৩৫
  • ৬:৪৫
  • ৮:০৯
  • ৫:১০

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost