1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে -- শিল্প পুলিশের উপ-মহাপরিদর্শক | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেলো দুইজনের মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থীতা বাতিল ঘোষণা ভালুকায় হাইওয়ে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার,আটক- ১  ভালুকায় শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গা আমশড়া হেলথ এইড ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন বৈশাখের নতুন পোষাকে দেয়াল ধসে শিশুর করুণ মৃত্যু মুন্সীগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা চাপে রেখে ভিডিও প্রকাশের অভিযোগ করে উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তার দাবি মাদ্রাসা শিক্ষার্থী পরিবারের

ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে — শিল্প পুলিশের উপ-মহাপরিদর্শক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ বার
ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে -- শিল্প পুলিশের উপ-মহাপরিদর্শক

আলিফ আরিফা, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: শিল্পপুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া বলেছেন, পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। আমরা আমাদের অংশীজনদের সাথে অর্থাৎ কারখানার মালিকপক্ষ, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সকলের সাথে দফায় দফায় আলোচনা করেছি। শ্রমিকরা যাতে বেতন-ভাতা নিয়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গী খাঁ-পাড়া রোডের মাসকো-পিকাসো কারখানা পরিদর্শণে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

গাজীপুরে প্রায় ৩৬টি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। কোন কোন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি সেগুলো তালিকা করে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের জন্য নেপথ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি কারখানার ম্যানেজমেন্ট ও মালিকপক্ষের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো, সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ, সহকারি পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন, শিল্প পুলিশের টঙ্গী ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ওসমান গণিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৪
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২৩
  • ৭:৩৮
  • ৫:৩৯

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost