
সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার: বুধবার, জুন ৫, ২০২৪, মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলনেতা ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য নুর আলম প্রধানের পৃষ্ঠপোষকতায় বৃক্ষরোপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব(ভা:প্রা) আনোয়ার হোসেন গোলাপ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার,পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম, পৌর যুব দলনেতা সাহেদ আকন্দ,নাহিদ প্রধান,রুবেল প্রধান,উপজেলা ছাত্রদল নেতা নাঈম ইসলাম,আবু হানিফা আহাদ,আব্দুল্লাহ সিয়াম,তমাল শেখ,মিশকাত শরীফ,তাসিন,ওয়ারিদ,সিজান,সাব্বির,সাগর,আকাশ প্রমূখ।