1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শ্রীপুরে অগ্নিকাণ্ডে হতদরিদ্র বিধবার দুইটি গরু পুড়ে ভস্মিভুত | বাংলা মাটির নিউজ
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে জবরদস্তি মাছ ধরার বাধা দিলে হামলায় টেটাবিদ্ধসহ আহত- ৩ মুন্সীগঞ্জের গজারিয়ায় কোরবানির গরু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক- ১,গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় অবশেষে বদলি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা হাসানুজ্জামান:কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্বস্তির হওয়া ডিজিটাল সম্প্রচারের নতুন দিগন্তে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:স্টুডিও ও অফিস উদ্বোধন মুন্সীগঞ্জে পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৫ কোটি টাকার বেশি টোল আদায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কালবৈশাখীর তাণ্ডব, ২ কোটি টাকার ক্ষতি মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নোয়া গাড়ির ৭ যাত্রী আহত মুন্সীগঞ্জের লৌহজংয় পদ্মা নদীতে কোরবানির ২৩ গরুসহ ট্রলারডুবি:নিখোঁজ- ১ উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র মান ক্ষুন্ন করা একটি প্রতিবাদ

শ্রীপুরে অগ্নিকাণ্ডে হতদরিদ্র বিধবার দুইটি গরু পুড়ে ভস্মিভুত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার
শ্রীপুরে অগ্নিকাণ্ডে হতদরিদ্র বিধবার দুইটি গরু পুড়ে ভস্মিভুত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের হাটশ্রীকোল গ্রামের হতদরিদ্র বিধবা ভানু বেগমের গোয়ালঘরে আগুন লেগে দুইটি ফিরিজিয়ান গাভী গরু পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে তার দুই লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে।

ও ভূক্তভোগি পরিবারের লোকজন জানান, ২৭ এপ্রিল রবিবার রাত অনুমান সাড়ে ৮’টার দিকে উপজেলার হাট শ্রীকোল গ্রামের অসহায় বিধবা ভানু বেগমের গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। এলাকাবাসী সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে ও গরু দুটি বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। কারণ,গরু দুটি চুরি হওয়ার ভয়ে বিধবা ভানু বেগম গরু দু’টিকে গলায় লোহার শিকল দিয়ে তালা বদ্ধ করে রেখেছিল। আগুন লাগার পর লোকজন দ্রুত গোয়ালঘর গিয়ে গরু বের করতে গিয়ে দেখে গরু দুটি লোহার শিকলে তালাবদ্ধ অবস্থা আছে। শিকল ও তালা ভাঙতে ভাঙতে ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে নেভাতে গোটা গোয়ালঘর ও বিধবার শেষ সম্বল দুটি গাভী আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার খোন্দকার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, আগুনের সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বিধবার দুইটি গাভী গরু আগুনে পুড়ে মারা যায়। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কোয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এতে মহিলার দু’ লক্ষাধীক টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫৯
  • ৪:৩৫
  • ৬:৪৫
  • ৮:০৯
  • ৫:১০

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost