1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ডিজিটাল সম্প্রচারের নতুন দিগন্তে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:স্টুডিও ও অফিস উদ্বোধন | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

ডিজিটাল সম্প্রচারের নতুন দিগন্তে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:স্টুডিও ও অফিস উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১৮ বার

স্টাফ রিপোর্টার:

আধুনিক সংবাদ পরিবেশন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং ডিজিটাল সম্প্রচারের লক্ষ্য নিয়ে এক নতুন অধ্যায়ে পদার্পণ করল ‘দৈনিক মুন্সীগঞ্জের বার্তা’।জমকালো আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির নতুন কার্যালয় ও অত্যাধুনিক স্টুডিও উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’র সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে পত্রিকাটির নতুন অফিস উদ্বোধন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির সহযোগী সম্পাদক আতিকুর রহমান নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন:”ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় গণমাধ্যমের আধুনিকায়ন অত্যন্ত জরুরি।মফস্বল সাংবাদিকতায় প্রযুক্তির এই ছোঁয়া স্থানীয় মানুষের সুখ-দুঃখ ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরতে সাহায্য করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান,বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গোলাম মাওলা পিএসএম,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু এবং মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আরফিন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো: মঞ্জুর মোর্শেদ,দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি মো: মাহবুবুর রহমান,ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার,শিক্ষক ও সংগঠক বাহাউদ্দীন বাহার এবং গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের অভ্যর্থনা জানান দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ ও বার্তা সম্পাদক আবু নাসের লিমন।

আয়োজক কর্তৃপক্ষ জানায়,মুন্সীগঞ্জ পৌরসভার মোড়ের ‘জসিম প্লাজা’য় পত্রিকাটির আধুনিক কার্যালয় ও স্টুডিও স্থাপন করা হয়েছে।এই স্টুডিওর মাধ্যমে স্থানীয় সংবাদ পরিবেশনের পাশাপাশি মানসম্মত ভিডিও কনটেন্ট নির্মাণ এবং ডিজিটাল সাংবাদিকতায় এক নতুন মাত্রা যোগ হবে।এর ফলে দ্রুত ও নির্ভুল তথ্য পাঠকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost