1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীর প্রাণহানি, পালিয়েছে মোটরসাইকেল চালক | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক’ নির্বাচিত হলেন মোঃ সাইদুর রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা মিটিংয়ে জামায়াত নেতাকে পিটিয়ে বের করে দিলো বিএনপি কর্মীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দুই ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জে শিলমন্দি এলাকায় ৫ তলা ভবনে আগুন,ছাদে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করলো ফায়ার সার্ভিস পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:সেরা প্রতিবেদকদের স্বীকৃতি Website publishing check 789a735adb0b মল্লিকবাড়ী ইউপির ৫০ বছরের অপেক্ষার অবসান,নিজস্ব জমিতে হচ্ছে কমপ্লেক্স ভবন বিএনপির বিপক্ষে বললে সাংবাদিকতা শিখিয়ে দেব’-সাংবাদিকদের হুঁশিয়ারি এমপি তমিজউদ্দিন

মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীর প্রাণহানি, পালিয়েছে মোটরসাইকেল চালক

  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৬ বার
মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীর প্রাণহানি, পালিয়েছে মোটরসাইকেল চালক

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় ছিটকে মোটরসাইকেলের পেছনে থাকা কলেজ ছাত্রী স্বর্ণা আক্তারের(১৭)মৃত্য হয়েছে। এসময় মরদেহ রেখেই পালিয়ে গেছে মোটরসাইকেল চালক।ধরা যায়নি ঘাতক ট্রাকটিও।

আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে। সে দোহার পদ্মা কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেল করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেক ছাত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।দূর্ঘটনার পরে স্বর্ণাকে বহন করা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় চালক। ঘাতক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে। মোটরসাইকেল চালক ও ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost