1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার,দুইজন গ্রেফতার | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার,দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি এলাকার আলোচিত ছানা মাঝি হত্যা মামলার আসামিসহ ৩ জন ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ারসহ গ্রেপ্তার হয়েছেন।

তারা হলেন-ছানা মাঝি হত্যা মামলার আসামী মধ্য মাকহাটি এলাকার কাওসার (২৪) এবং মো:নাসির সর্দার (৪২) ও আল-আমিন বেপারী (২২)।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব ও মধ্য মাকহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মো:নাসির সর্দার উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের নুরু মিয়া সর্দারের ছেলে,আল-আমিন বেপারী একই গ্রামের দীন ইসলাম বেপারীর ছেলে,কাওসার একই ইউনিয়নের মধ্য মাকহাটি সানাউল্লাহর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো:ফিরোজ কবির।

তিনি জানান,ভোরে প্রথমে পূর্ব মাকহাটি এলাকার মিল্টন মল্লিকের দোতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এসময় নাসির ও আল-আমিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।পরে একই ইউনিয়নের মধ্য মাকহাটি এলাকার বাবু মাঝির বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী কাওসারকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান,গ্রেপ্তার তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে।এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost