1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তের হাতে গরু ব্যবসায়ী খুন,স্বজনদের দাবি গুলি করে হত্যা | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে

গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তের হাতে গরু ব্যবসায়ী খুন,স্বজনদের দাবি গুলি করে হত্যা

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার

মো:সৈকত জামান (প্রিন্স) ফুলছড়ি-গাইবান্ধা:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে দুর্বৃত্তের হামলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।তিনি ওই গ্রামের মো:রশিদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার ভোর রাতে হঠাৎ গুলির মতো এক বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী।কিছুক্ষণ পর তারা খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রীর জানান,রাত চারটার দিকে চার-পাঁচজন লোক বাড়িতে এসে খোকা মিয়াকে ডেকে বলেন,“এখানে মাছ ধরা যাবে কি না।” তখন খোকা মিয়া ঘুম থেকে উঠে দরজার সামনে আসেন। ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী গুলির মতো বিকট শব্দ শুনতে পান। দ্রুত বাইরে এসে তিনি দেখেন, খোকা মিয়া মাটিতে লুটিয়ে পড়েছেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত খোকা মিয়ার মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

এদিকে হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost