
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে শিক্ষা বৃত্তি,বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো:ইউসুফ আলী প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, যোগেন্দ্র নাথ সরকার,
পরিচালক ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নওগাঁ
উক্ত অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন প্রদত্ত এই সহায়তা ও উপকরণসমূহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে এবং নারীদের স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে বিশেষ ভূমিকা রাখবে।