1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নে এক যুবককে কুপিয়ে হত্যা | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় কাটখইর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত-৩, আহত-১৬ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি

মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নে এক যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৫৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 

মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে অজ্ঞাত এক অটোরিকশা চালক তাকে রক্তাক্ত অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়।পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মোয়াজ্জেম মোল্লা ওই গ্রামের মোহাম্মদ তমিজ উদ্দিনের ছেলে।

নিহতের ভাগ্নে আশরাফুল জামান জনি জানান,খবর পেয়ে হাসপাতালে এসে তারা মোয়াজ্জেমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।চিকিৎসক মৃত্যুর ঘোষণা দেওয়ার পর তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পান তারা।এছাড়া বাম পাজরে গুলির মতো চিহ্ন এবং কোমরের নিচের অংশ গুরুতরভাবে ক্ষতবিক্ষত ছিল বলে জানান তিনি।

জনির দাবি,যে অটোরিকশা চালক তাকে হাসপাতালে নিয়ে আসে,সে প্রথমে ঘটনাস্থল হিসেবে বেহেরকান্দি গ্রামের কথা বললেও পরে খোঁজ নিয়ে জানা যায়,টংঙ্গীবাড়ী উপজেলার দরজারপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

পারিবারিকভাবে তাদের সন্দেহ,জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো।ভাইদের সঙ্গে দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.অনুপ কুমার সাহা জানান,আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো:ফিরোজ কবির জানান,ঘটনাটি কোথায় এবং কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost