1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট,ভোগান্তিতে সাধারণ যাত্রীরা | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট,ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।সময়ের সাথে সাথে এই যানজট মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ছড়িয়ে পড়েছে।দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।

খবর নিয়ে জানা যায়,লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব গত ২৫ মার্চ শুরু হয়েছে যা আজ ২৬ মার্চ পর্যন্ত চলবে।গতকাল উৎসবে পুণ্যার্থীদের সমাগম কিছুটা কম থাকায় মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক ছিল।তবে আজ সকাল থেকে যানবাহনের মাত্রাতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয় যা বেলা বাড়ার সাথে সাথে নারায়ণগঞ্জের সোনারগাঁ পেরিয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

​দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসচালক মিন্টু মিয়া বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল।নয়টার দিকে গজারিয়া অংশে যানজট ছড়িয়ে পড়ে।মূলত লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার এক পাশ পুরোপুরি বন্ধ থাকায় ঢাকাগামী লেনে এই স্থবিরতার সৃষ্টি হয়েছে।

​নোয়াখালী থেকে ঢাকাগামী প্রাইভেট কার চালক আজিজুল ইসলাম বলেন,আজ যে অষ্টমী স্নান উৎসব তা জানা ছিল না। জানলে আরও আগে রওনা হতাম।ভবেরচর বাসস্ট্যান্ড পেরিয়ে যানজটে পড়েছি,জানি না কখন ঢাকা পৌঁছাতে পারব।

​এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:শাহ কামাল আকন্দ বলেন,গজারিয়া অংশে কোনো সমস্যা নেই। মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে যানবাহনের অতিরিক্ত চাপের প্রভাবেই গজারিয়া অংশে যানজট ছড়িয়েছে।হাইওয়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য রাস্তায় দায়িত্ব পালন করছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost