1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় জয় হত্যার প্রধান আসামী বেকু হাসান কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় কাটখইর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত-৩, আহত-১৬ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় জয় হত্যার প্রধান আসামী বেকু হাসান কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩০৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী বেকু হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদারের মাধ্যমে আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি বেকু হাসান (৪০)কে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে,গত ২৬ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জয় (২৬) ওই এলাকার নুর জামান মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নুর জামান মিয়ার পরিবারের সঙ্গে বেকু হাসান ও তার সহযোগীদের বিরোধ চলছিল।এর জেরে ঘটনার দিন বেকু হাসানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জয়ের ওপর হামলা চালায়।তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।র‌্যাব জানায়,গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost