1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে তিন বন্ধু গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় কাটখইর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত-৩, আহত-১৬ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে তিন বন্ধু গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৮১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে তিন বন্ধু গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করার সময় এ ঘটনা ঘটে।নিখোঁজ কিশোর মো:রাকিব (১৫) সৌদি প্রবাসী শাহাদাৎ মাতাব্বরের ছেলে।তিনি সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়,মো:রাকিব ও তার দুই বন্ধু নদীতে গোসল করতে নামে। শুরুতে তিনজনই নদীতে সাঁতার কাটছিল। এর মধ্যে দুই বন্ধু সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও মো:রাকিব নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। এ সময় নদীর গভীর অংশ,প্রবাহ ও ঝুঁকিপূর্ণ এলাকায় ডুবুরি দল কিশোরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন,উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।তারা কিশোরের দ্রুত উদ্ধার ও নিরাপদ ফিরে আসার জন্য দোয়া করছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে,নদীতে সাঁতার কাটার সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে অচেনা ও প্রবাহবহুল এলাকায় কোনো ধরনের অবহেলা বিপদ ডেকে আনতে পারে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা আশা প্রকাশ করছেন, দ্রুত সময়ের মধ্যে মো:রাকিবকে উদ্ধার করা সম্ভব হবে এবং তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost