1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভু’মি দস্যুদের কবলে ফসলি জমিরাতের আধারে কাটা হচ্ছে ফসলি জমির মাটি | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভু’মি দস্যুদের কবলে ফসলি জমিরাতের আধারে কাটা হচ্ছে ফসলি জমির মাটি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়নের চান্দেরচর এলাকায় চান্দেরচর মৌজায় রাতের আধারে অবাধে ফসলি জমির মাটি কাটছে একটি চক্র।ভেকু দিয়ে গর্ত করে এসব মাটি কেটে বিক্রি করা হচ্ছে।এতে উর্বরতা হারাচ্ছে জমিগুলো। প্রশাসনের দাবি,অবৈধভাবে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে।এর পরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রত্যন্ত গ্রামে জমির মাটি কাটা হচ্ছে।

মাটি ব্যবসায়ী চক্রের সদস্যরা জমির মালিকদের নানান প্রলোভন দেখিয়ে ভেকু দিয়ে মাটি তুলছেন।অল্প দামে মাটি কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করছে।এতে তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি।

প্রতিবছরের ন্যায় এবারও মাটি কাটা চক্রের ইস্রাফিল ও কালাইচান মাতবর উপজেলার বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চান্দেরচর মৌজার ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে।রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলে ফসলি জমির মাটি কাটার তান্ডব ।

স্থানীয়রা জানান,চান্দেরচর গ্রামের ইস্রাফিল ও কালাইচান মাতবরের প্রভাব থাকার কারনে বাধা দেওয়ার কিংবা তাদের নাম বলতেও কেউ সাহস পায়না।অভিযোগ অস্বীকার করে কালাইচান মাতবর বলেন,মাটি আমি কাটি না ইস্রাফিল কাটে।

ইস্রাফিল বলেন,আমি কাটার সাখে জড়িত নেই,অন্যেরা মাটি কাটে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী বলেন,এলাকায় ইস্রাফিল আর কালাইচান মাতবর এতই শক্তিশালী তাদের বিরুদ্ধে কথা বললেই বাড়ী-ঘরে হামলা চালাবে।

বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেকচান সজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমি বার বার বাধা দিয়েছি,ফসলি জমি কাটা বন্ধ করতে পারছিনা ।প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া বন্ধ করা সম্ভব না।

বালুচর ইউপি চেয়ারম্যান মো.আওলাদ হোসেন জানান, ‘মাটি কাটার সাথে জড়িতদের আমি একাধিক বার নিষেধ করেছিলাম কিন্তু এখন কাটে কিনা আমার জানা নেই।এ ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করবো।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র জানান, সবাইকে সচেতন হতে হবে।ফসলি জমির মাটি কাটলে জমির উর্বরতা কমে যায়,ফসল উৎপাদনে ব্যাহত হয়। এ ছাড়া ফসলি জমির ওপর সরকারের যে নির্দেশনা আছে তারও বাধাগ্রস্ত হয়।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সিনথিয়া হোসেন বলেন,আমি কয়েকদিন হয় এখানে যোগদান করেছি। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম।খুব শীঘ্রই ব্যবস্থা নিব ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost