1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মসজিদের নামকরন নিয়ে সংঘর্ষ দেলোয়ার হত্যা:খুনিদের গ্রেপ্তারে,গালমশাহয় মানববন্ধন | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মসজিদের নামকরন নিয়ে সংঘর্ষ দেলোয়ার হত্যা:খুনিদের গ্রেপ্তারে,গালমশাহয় মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার

আক্তার হোসেন :- 

‎সিলেটের জালালাবাদ থানায় মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত দেলোয়ার হোসেন (৪৫) হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই দীর্ঘসূত্রতা এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে জালালাবাদ থানাধীন গালমশাহ বাজার এলাকা।

হাজার হাজার এলাকাবাসী ও নিহতের স্বজনদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

‎মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডের ১৪ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। বক্তারা অভিযোগ করেন, “আমরা ধারণা করছি, সিলেট জালালাবাদ থানার পুলিশ ঘুষের বিনিময়ে আসামিদের ধরছে না।” প্রশাসনের এই রহস্যজনক নীরবতা এবং ধীরগতিকে তারা সুবিচার পাওয়ার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন। অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

‎বাবার অপেক্ষায় ৩ বছরের শিশু ‎মানববন্ধনে উপস্থিত সবার চোখের কোণে পানি নিয়ে আসে নিহত দেলোয়ার হোসেনের ৩ বছর বয়সী সন্তানের উপস্থিতি। বাবার হত্যার বিচার চেয়ে শিশুটির হাতে থাকা ফেস্টুনটি ছিল পুরো মানববন্ধনের কেন্দ্রবিন্দু। শিশুটি বারবার সবার কাছে জানতে চাচ্ছিল, “আমার বাবা কোথায়? আমি বাবার কাছে যাব।” শিশুটির হাতের ফেস্টুনে লেখা ছিল— “আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।” এই দৃশ্য দেখে উপস্থিত হাজারো মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য শ্লোগান দেন।

‎উল্লেখ্য, গত ১০ এপ্রিল সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের গালমশাহ গ্রামের ‘গালমশাহ কেন্দ্রীয় জামে মসজিদ’-এর নামকরণ নিয়ে পার্শ্ববর্তী খাসরগাঁও গ্রামের বাসিন্দাদের সঙ্গে বিরোধের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে খাসরগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গালমশাহ গ্রামবাসীর ওপর হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

‎আজকের মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost