
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়াজেদ ওয়াসীফ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক,উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল,টংঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম.এ আউয়াল,টংঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো: মোরতেজা এহসান,আনসার ও ভিডিপি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু,দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা,বাংলাদেশ জামায়াতে ইসলামী টংঙ্গীবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহবিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন,উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ,অস্থায়ী পশুর হাট,অবৈধ ড্রেজার কার্যক্রম ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ছাড়া প্রশাসনের একার পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন বলেও মত প্রকাশ করেন বক্তারা।