1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে জসিম নায়েব হত্যা মামলার আসামীদের জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে জসিম নায়েব হত্যা মামলার আসামীদের জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯০ বার

স্টাফ রিপোর্টারঃ 

মুন্সীগঞ্জে  নির্বাচন পরবর্তী সহিংসতায় আলো‌চিত নায়েব হত্যা মামলার আসামীদের জামিন বাতিল,পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং মামলার দ্রুত বিচার সম্পন্নের দাবিতে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।এতে নিহত জসিম নায়েবের পরিবারের সদস্য,স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ ফেব্রুয়ারি সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো সব আসামীকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

কয়েকজন আসামি বিদেশে অবস্থান করছেন,আবার কেউ কেউ জামিনে মুক্ত রয়েছেন।এতে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।তারা দ্রুত সব আসামীকে গ্রেপ্তার, জামিন বাতিল এবং মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের বাবা মো: মাফিক নায়েব বলেন,ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।দীর্ঘ সময় পার হলেও এখনো অনেক আসামী গ্রেপ্তারের বাইরে রয়েছে।তারা ন্যায়বিচার চান এবং কোনো আসামী যেন জামিনে মুক্ত হয়ে সাক্ষীদের ভয়ভীতি দেখাতে না পারে,সে বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ এলাকায় সংঘটিত হামলায় গুরুতর আহত হন জসিম নায়েব।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা মো:মাফিক নায়েব বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা নং-২৪, তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ মূলে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধন শেষে মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ ১৪ আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost