1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৪ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার(১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কেকেপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর এলাকার মো:মিন্টু মিয়া (২৩)।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মো: মেনহাজুল আলম,পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি ২৫০ মিলিলিটার 7up-এর খালি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়।বোতল দুটিতে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা রাখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,নুরুল ইসলাম ওরফে সোহাগ ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মিন্টু মিয়ার কাছে নিয়ে এসেছিলেন।ইয়াবা হস্তান্তরের সময়ই পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost