1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়ালসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ আগস্ট) রাতে টংঙ্গীবাড়ী থানার হাসাইল (ইসলামপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশের এ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মুন্সীগঞ্জ সদর উপজেলার কংশপুরা (মোল্লাকান্দী) এলাকার দীন ইসলামের ছেলে মো:রাজিব সরকার (২৬) এবং টংঙ্গীবাড়ীর হাসাইল ইসলামপুর এলাকার শাহ আলম কাজীর ছেলে মো: রনি কাজী (২৫)।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,জেলা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে (ডিবি) এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হাসাইল (ইসলামপুর) এলাকায় রনি কাজীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি বিশেষ ধরনের কুড়াল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত একটি দেশীয় পাইপগান,যার কৌণিক দূরত্ব ২৪ ইঞ্চি।এছাড়া মোটরসাইকেলের ডিস্ক ব্রেক ও মেটাল পাইপ দিয়ে তৈরি ২৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি কুড়ালও উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতও আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost