1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ক্ষতিকর কৃত্রিম রং দিয়ে চিপস তৈরি,কারখানাকে জরিমানা | বাংলা মাটির নিউজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের পদ্মায় মা ইলিশ শিকার:অভিযানে ১৮ জেলের কারাদণ্ড  দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী ভালুকায় শারদীয় দুর্গোৎসব: ৪নং ধীতপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান নওগাঁয় দুর্গোৎসবে মনিটরিং সেল ও ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পাচ্ছেন দর্শনার্থীরা নওগাঁয় দিন-রাত ১২৮ পূজামণ্ডপে ঘুরছেন এমপি ধলু, পৌঁছে দিচ্ছেন তারেক রহমানের শুভেচ্ছা বার্তা মুন্সীগঞ্জে ক্ষতিকর কৃত্রিম রং দিয়ে চিপস তৈরি,কারখানাকে জরিমানা মুন্সীগঞ্জে বোতলজাত তেলের পরিমাপে কারচুপি, ৭৫ হাজার টাকা জরিমানা রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নগরজুড়ে উৎসবের আমেজ পার নওগাঁয় স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ,বাড়বে উচ্চশিক্ষার সুযোগ

মুন্সীগঞ্জে ক্ষতিকর কৃত্রিম রং দিয়ে চিপস তৈরি,কারখানাকে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জে ক্ষতিকর কৃত্রিম রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠান দুটি হলো রাজধানী চিপস ও ভাই ভাই চিপস।অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর সিনথেটিক রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া উৎপাদিত চিপসের বস্তা ও মোড়কে কোনো ধরনের লেবেল বা মার্কিং ছাড়াই সেগুলো বিক্রি, বিতরণ ও বাজারজাত করা হচ্ছিল।

এসব অনিয়মের বিষয় ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওমর ফারুক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন।

পাশাপাশি ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মিশ্রিত ২ হাজার ৫০০ কেজি কাঁচা চিপস জব্দ করে ধ্বংসের নির্দেশ দেন। পরে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জব্দ করা চিপস যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়।

অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওমর ফারুক।

এ সময় বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মো: ইয়াছির আরাফাত এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost