1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুয়ার আসরে পুলিশের অভিযান,তাস ও টাকাসহ আটক- ১ | বাংলা মাটির নিউজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার ৬ টি মন্দিরে আসাদুজ্জামান চৌধুরী মাসুদের খাদ্যসামগ্রী বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুয়ার আসরে পুলিশের অভিযান,তাস ও টাকাসহ আটক- ১ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে ধারালো অস্ত্রের আঘাতে একজনকে হত্যা মুন্সীগঞ্জের শ্রীনগরে আইসক্রিম কারখানাকে ১ লক্ষ ৫০  হাজার টাকা জরিমানা সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের সাঁড়াশি অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার- ২৩ মাদকাসক্ত ছেলের হাতে মা খুন বাবা গুরুতর আহত ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ,অটোচালক আটক ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুয়ার আসরে পুলিশের অভিযান,তাস ও টাকাসহ আটক- ১

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে অভিযান চালিয়ে মো: নান্নু মিয়া মোবারক (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।এ সময় তাঁর কাছ থেকে জুয়া খেলার ৫২টি তাস,নগদ ২ হাজার টাকা এবং জুয়ার হিসাব সংরক্ষণের একটি কাগজ জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চারজন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারসংলগ্ন গোড়ালীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো: শাহ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে,গোড়ালীপাড়া এলাকায় তারা মিয়া (৬৩) নামে এক ব্যক্তির পরিচালনা ও তত্ত্বাবধানে তাঁর বোনের ভিটায় নিয়মিত টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়ার আসর বসানো হয়। ওই তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।এ সময় কয়েকজনকে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলতে দেখা যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন।এ সময় নান্নু মিয়া মোবারককে আটক করতে সক্ষম হয় পুলিশ।অন্যরা পালিয়ে যান।পরে আটক ব্যক্তির কাছ থেকে ৫২টি তাস,নগদ ২ হাজার টাকা এবং জুয়া খেলার হিসাব সংরক্ষণের একটি কাগজ জব্দ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়,আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী,পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে তারা মিয়া জুয়ার আসর পরিচালনা ও তত্ত্বাবধান করতেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় তারা মিয়াসহ আরও চারজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি,আটক ব্যক্তি ও পলাতক আসামীরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ও ১৮(১) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে জব্দ করা আলামতসহ থানায় নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪১
  • ১১:৪৯
  • ৩:৫৭
  • ৫:৩৯
  • ৬:৫২
  • ৫:৫৪

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost