1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে বিকট হর্নে অতিষ্ঠ পথচারী ও বাসিন্দারা কাচারিঘাট,মুক্তারপুর ও সিপাহীপাড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে সত্যের শক্তি, জনতার আস্থা—হাজী আওলাদ হোসেন চেয়ারম্যান মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে ঢাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্গাপূজা ঘিরে পুলিশের কিউআরটি টিমের মহড়া মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৪ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী শিশু মোঃ আবু বক্কর সিদ্দিকী রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পাঁচ বন্ধুর সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি।এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও রাফি নিখোঁজ হয়। দুপুর ২টা ৪৮ মিনিটে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, রোববার সকালে ডুবুরি দলের অভিযান শুরুর প্রস্তুতিকালে নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।

নিহত রাফির বাবার নাম খায়রুল ইসলাম।তিনি গজারিয়ায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন।জীবিকা নির্বাহের জন্য একটি চায়ের দোকান পরিচালনা করেন তিনি। তাঁদের স্থায়ী বাড়ি নড়াইল জেলায়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost