1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সাবেক এমপি আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা শাখা  অফিস উদ্ভোদন ও আলোচনা সভা মানিকগঞ্জে আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম গাইবান্ধায় সংবাদ কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় কাটখইর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত-৩, আহত-১৬ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩

সাবেক এমপি আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ

  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৮ বার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একইসাথে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালত সুত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার গত ২৯ অক্টোবর ২৩ এ দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় তিনি মহামান্য হাইকোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে গতকাল ২৫ ফেব্রুয়ারী রবিবার দিনাজপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে ও একইসাথে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নও আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন ।

এসময় আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সাবেক সংসদ সদস্যের ডিভিশন মঞ্জুর করেন। সাবেক সংসদ সদস্যের আদালতে আত্মসমর্পণ করার সংবাদ চিরিরবন্দরে জানাজানি হলে সকাল থেকেই আদালত চত্বরে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন। তাঁকে জেল হাজতে নেয়ার সময় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক স্লোগান দিতে থাকেন। দায়িত্বরত পুলিশ প্রিজন ভ্যানে করে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।

মলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর ২৩ দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এসআই নিতাই চন্দ্র রায় বাদি হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩) ধারায় একটি নাশকতা মামলা দায়ের করে। যার মামলা নং ৩০, তারিখ ৩০-১০-২৩।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost