1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ব্রা‏‏হ্মণপাড়ায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে ট্রাক্টর চালক গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ব্রা‏‏হ্মণপাড়ায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে ট্রাক্টর চালক গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৯২ বার
ব্রা‏‏হ্মণপাড়ায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে ট্রাক্টর চালক গ্রেপ্তার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার ব্রা‏‏হ্মণপাড়ায় এক স্কুলছাত্রীকে (১৫) জোরপূর্বক ধর্ষনের অভিযোগে আবুল মিয়া (২০) নামের মাটি কাটার এক ট্রাক্টর চালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ মার্চ) পুলিশ তাকে উপজেলা দেউশ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। ধর্ষনের শিকার হওয়া ওই স্কুল ছাত্রীকে একইদিন সকালে ডাক্তারী পরীক্ষা করতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আবুল মিয়া কুমিল্লার কোতয়ালী থানার শিমপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে। তিনি ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের ওয়াসিম ড্রাইবারের বাড়িতে থেকে মাটি কাটার ট্রাক চালায়। গ্রেপ্তার হওয়া আবুল মিয়াকে  শুক্রবার সকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার এজহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশুনা করে। ওই স্কুলছাত্রীর মা স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন। আবুল মিয়া ওই স্কুল ছাত্রীকে প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। আবুল মিয়া ওই স্কুল ছাত্রীর পাশের বাড়িতে ট্রাক দিয়ে মাটি এনে ভরাট করছিলেন। তার মা স্কুলে চলে যাওয়ায় গত বৃহস্প্রতিবার দুপুরে ওই স্কুলছাত্রী বাড়িতে একা ছিলেন। ট্রাক চালক আবুল মিয়া ট্রাক রেখে পানি খাওয়ার ওজুখাতে ওই স্কুলছাত্রীর ঘরে যায়। এ সময় ওই স্কুলছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রী চিৎকার করতে থাকলে বাড়ির লোকজন দৌড়ে এসে উদ্ধার করে। তখন ট্রাক চালক ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যায।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আবুল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধ/র্ষনের মামলা করেছেন। বৃহস্পতিবার রাতেই পুলিশ ব্রা‏হ্মণপাড়া উপজেলার দেউশ বাজার এলাকা থেকে আবুল মিয়াকে গ্রেপ্তার করেছে । ধর্ষনের শিকার হওয়া ওই স্কুল ছাত্রীর মা বলেন, আবুল মিয়া তাদের পাশের বাড়িতে অনেক দিন ধরেই মাটি আনছে। তিনি প্রায়ই আমার মেয়েকে উত্ত্যক্ত করত। ইজ্জত সম্মানের কথা চিন্তা করে বিষয়টি কাউকে জানায়নি। বৃহস্পতিবার আমি স্কুলে চলে যাওয়ায় বাড়িতে একা পেয়ে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি তার দৃষ্টান্তমুলক বিচার দাবী করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রা‏‏হ্মণপাড়া থানার উপপরিদর্শক (এস.আই) শিশির ঘোষ বলেন, স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আবুল মিয়া কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার সকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। ধর্ষনের শিকার হওয়া ওই স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost