1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় ২ জনের মৃত্যু | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা শাখা  অফিস উদ্ভোদন ও আলোচনা সভা মানিকগঞ্জে আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম গাইবান্ধায় সংবাদ কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় কাটখইর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত-৩, আহত-১৬ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩

নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩১৫ বার
নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় ২ জনের মৃত্যু
নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় ২ জনের মৃত্যু

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় পৃথক দুটি স্থানে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার দক্ষিণ চওড়া ও সংগলশীর সুবর্ণখুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের মানিক চন্দ্রের ছেলে সৌরভ চন্দ্র (২০) ও চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের তছির উদ্দিনের স্ত্রী আনিসা বেগম (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনটি। বেলা ১১টার দিকে সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান সৌরভ। তিনি মানসিক ভারসাম্যহীন ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। অন্যদিকে একই ইঞ্জিনে কাটা পড়ে মারা যান দক্ষিণ চওড়া এলাকার আনিসা বেগম। তিনি চোখ দিয়ে কম দেখতেন এবং কানে কম শুনতেন।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost