1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পীরগাছায় সেপটি ট্যাংক খুড়তে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু: আহত-২ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

পীরগাছায় সেপটি ট্যাংক খুড়তে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু: আহত-২

  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার
পীরগাছায় সেপটি ট্যাংক খুড়তে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু: আহত-২

রিয়াজুল হক সাগর, রংপুর : রংপুরের পীরগাছায় টয়লেটের সেপটিক ট্যাংক স্থাপনের জন্য গর্ত খুড়তে গিয়ে মাটি চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২ শ্রমিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘন্টা পর ১৫ ফুট মাটির নিচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

গতকাল রোববার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট মাস্টারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার তাম্বুলপুর কানিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার পাওটানাহাট মাস্টারপাড়ায় সাইয়েদুল ইসলামের নির্মানাধীন বাড়িতে ওই তিন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং স্লাব বসানোর জন্য গর্ত খুড়ছিলেন। দুপুর ২টার দিকে আকষ্মিক মাটি ধসে চাপা পড়েন তারা। এসময় এলাকাবাসী উপরে থাকা দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুইটি টিম দেড় ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ ফুট মাটির নিচ থেকে সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এসময় পীরগাছা থানা পুলিশ তাদের সহায়তা করেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপ—পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাই। প্রায় দেড় ঘন্টা ধরে চলা এ উদ্ধার অভিযানে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost