1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে প্রবাসী আটক | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে প্রবাসী আটক

  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৬৭ বার
উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে প্রবাসী আটক
উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে প্রবাসী আটক

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় বিধি অনুযায়ী শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন চলছে। এ নির্বাচনে জাল ভোট দিতে এসে এক প্রবাসী আটক হয়েছেন।
শনিবার (৯ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে বড় কান্দি ইউনিয়নের মনাই ছৈয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জাল ভোট দিতে এসে আটক হওয়া অনন্ত শিকদার মনাই ছৈয়াল কান্দি গ্রামের আক্তার হোসেন শিকদারের ছেলে। তিনি মালেশিয়া প্রবাসী ছিলেন।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায়, অনন্ত শিকদার নামে এক মালেশিয়া প্রবাসী শনিবার বেলা পৌনে ১১টার দিকে ইউনিয়নটির ৪নং ওয়ার্ডের ভোটকেন্দ্র মনাই ছৈয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসেন। ব্যালট পেপার নেওয়ার সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হোন। এরপর তাকে নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আটক হওয়ার বিষয়ে অনন্ত শিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনিবলেন, আমাকে ৪নং ওয়ার্ডের মেম্বার জামাল শেখ একটি স্লিপ দিয়ে বলেছেন ভোট দিয়ে আসো। আমি ওই স্লিপ নিয়ে ভোট দিতে আসার পর আমাকে আটক করা হয়েছে। আমি আর কিছু জানি না।

বিষয়টি নিয়ে বড় কান্দি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার জামাল বলেন, আমি অনন্তকে চিনি। তবে তাকে আমি কোনো স্লিপ দিয়ে ভোট দিতে পাঠাইনি। বিষয়টি নিয়ে লেখালেখি করার দরকার নেই।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মুক্তি রানী দে মন্ডল বলেন, জাল ভোট দিতে আসা ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost