1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৭০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘স্মার্ট ব্রিগেড’ কার্যক্রমে জেলার প্রান্তিক জনগোষ্ঠী সন্তোষ প্রকাশ করেছে।জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই স্মার্ট ব্রিগেড যেকোনো তথ্য পৌঁছে দেবে জেলার সর্বস্তরের নারী ও পুরুষদের মাঝে।

এতে করে কৃষক শ্রমিক দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের নারী-পুরুষ উপকৃত হবে।তারা সহজেই সরকারি যেকোনো সেবা কীভাবে নিতে হয়,এক ক্লিকেই জানতে পারবে।

এতে করে একদিকে বাঁচবে সময়, অপরদিকে সহজেই যেকোনো তথ্য বা সেবা পাবে জেলার মানুষ।
শনিবার একযোগে পুরো জেলার স্মার্ট ব্রিগেড কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে।জেলা প্রশাসক মো:আবুজাফর রিপন বিপিএএ ব্রিগেড কার্যক্রম উদ্বোধন করে স্মার্ট ব্রিগেড সদস্যদের উৎসাহিত করেন।

জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের সাথে কথা হলে তারা বলেন,বর্তমান আধুনিক যুগেও আমাদের কৃষকরা ডিজিটাল পদ্ধতির সাথে খুব একটা পরিচিত না।তবে সবাই এখন স্মার্ট ফোন ব্যবহার করে।কিন্তু এই ফোনের মাধ্যমে যে খুব সহজেই যে কোনো সেবা পাওয়া যায়,সেই বিষয়টি জানা ছিল না।তবে স্মার্ট ব্রিগেড নামের যেই সেবা কেন্দ্র চালু করা হয়েছে, এতে করে আমরা কৃষকরা অনেক উপকৃত হয়েছি।আমরা এখন সহজেই জানতে পারি কৃষি জমিতে কতটুকু সার,কীটনাশক বা ভাইরাস রোধে করণীয় কী।

এ ছাড়াও আলুর জমিতে পানি বেশি দিয়ে ফেললে বা বৃষ্টির পানি জমে গেলে হতাশাগ্রস্ত না হয়ে সহজ পদ্ধতি অবলম্বন করে ফসল রক্ষার উপায় জানতে পেরেছি।তারা জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানান।

জেলা প্রশাসক মো:আবুজাফর রিপন বিপিএএ বলেন, ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী,টেকসই, বুদ্ধিদীপ্ত,জ্ঞানভিত্তিক,উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সমন্বয়ে ‘স্মার্ট ব্রিগেড’ গঠন করা হয়েছে।এই ব্রিগেড জেলার গ্রামীণ জনপদ ঘুরে ঘুরে উঠান বৈঠকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সকলকে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দেবে।গ্রামের প্রান্তিক পর্যায়ের শ্রমিক,কৃষক ভাইদের ডিজিটাল ডিভাইস তথা ল্যাপটপ, প্রিন্টার,স্মার্ট ফোন,রাউটার ইত্যাদির মাধ্যমে ভীতি দূরীকরণে,মানুষের দৈনন্দিন সমস্যাসমূহের সমাধানের জন্য তথ্য উপাত্ত সরবরাহকরণে কাজ করবে স্মার্ট ব্রিগেডের সদস্যরা।

এ ছাড়াও স্মার্ট ব্রিগেড ফ্রিল্যান্সিং, বেসিক কম্পিউটিং,সাইবার সিকিউরিটি জ্ঞান সম্পর্কে শিশু থেকে বৃদ্ধ সকলকে জানানোর মাধ্যমে স্মার্ট সিটিজেন গঠনে সরাসরি ভূমিকা পালন করবে স্মার্ট বিগ্রেড।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost