1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
স্বাধীনতা দিবস সম্মাননা পদক পেলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন গনি মিয়া বাবুল | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা হলে পরিস্থিতি হবে ভয়াবহ: মুন্সীগঞ্জ জেলা আমির নিখাঁজ ২৪ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী ছামিমতার সন্ধান চায় পরিবার মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় যাত্রী নিহত,আহত- ৫ মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০টির বেশি মামলার আসামী ‘মাদক সম্রাট’ ইয়াসিন গ্রেপ্তার উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর,থানায় অভিযোগ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি উলিপুরে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত -১,আহত-৪ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন কে গ্রেপ্তার করেছে ডিবি

স্বাধীনতা দিবস সম্মাননা পদক পেলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন গনি মিয়া বাবুল

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২০৬ বার

সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায়’ বিশেষ অবদান রাখায় ‘স্বাধীনতা দিবস সম্মাননা পদক ২০২৪’ এ ভূষিত হয়েছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাজী নজরুল সুফি সোসাইটি এর উদ্যোগে ২৬ মার্চ মঙ্গলবার বিকালে ঢাকার কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশা খাঁ বলরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করেন।

সোসাইটি’র সভাপতি ও বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস.এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক সংসদ সদস্য লায়ন এম.এ আউয়াল, কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মো. জাকির হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া, বিদ্রোহী নজরুল সেন্টারের চেয়ারম্যান আতাউল্লাহ খান ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুল।

কাজী নজরুল সুফি সোসাইটি’র সাধারণ সম্পাদক শহীদ মনজু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রায় ৩২ বছর যাবত সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে গবেষণা করছেন এবং তার গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ ও কলাম বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়ে আসছে। তার এসকল লেখা ইতোমধ্যে যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দক্ষতা ও প্রশংসার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কবি সংসদ বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এসময় বেশ কয়েকটি জতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। এসকল কবি সম্মেলনে দেশবরেণ্য কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশের গণমাধ্যমে একটি পরিচিত নাম লায়ন গনি মিয়া বাবুল। তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ (তৎকালীন সাপ্তাহিক) পত্রিকায় ১৯৮৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দেশের বহুপ্রচারিত দৈনিক খবর পত্রিকায় তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি দৈনিক প্রভাত, দৈনিক প্রাইম, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ, বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস প্রভৃতি প্রতিষ্ঠানে সাংবাদিক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডটকম এ যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা ও সাপ্তাহিক ঝুমুর পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। দেশের জনপ্রিয় জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর গাজীপুর জেলা শাখার সভাপতি হিসেবে তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হিসেবে ২০১০ সাল থেকে স্বীয় দায়িত্ব প্রশংসা ও দক্ষতার সাথে পালন করে আসছেন। সড়ক দুর্ঘটনা রোধে ও এই বিষয়ে গণসচেতনতা তৈরীতে তিনি বিশেষ অবদান রাখছেন,তিনি সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ দুই শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব প্রশংসা ও দক্ষতার সাথে পালন করে আসছেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে তিনি ইতোমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্র নির্বাহী পরিষদ ও গাইবান্ধা জেলা শাখা সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost