1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়ে যা বললেন মাহি | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল

ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়ে যা বললেন মাহি

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩০১ বার
ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়ে যা বললেন মাহি
ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়ে যা বললেন মাহি

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ একমাত্র ছেলের প্রথম জন্মদিন বলে কথা! আয়োজনে কোনো কিছুর কমতি রাখলেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছেলে ফারিশের জীবনের বিশেষ এই দিনে তাকে উপহার দিয়েছেন ৩৫ লাখ টাকা দামের একটি গাড়ি। জন্মদিনের সন্ধ্যায় উত্তরার বাসায় ছেলেকে সামনে নিয়ে গাড়িটি উন্মোচন করেন মাহি।

জন্মদিনের শুরুটা এতিমখানার শিশুদের নিয়ে শুরু করেছিলেন অভিনেত্রী। সেখানে শিশুদের সঙ্গে কেক কাটা হয়েছে। দোয়ার আয়োজন করা হয়েছে। এরপর বাসায় ফিরে পরিবারের সকল সদস্যরা মিলে কেক কেটেছেন।

নিজের যা কিছু আছে সবই ফারিশের জন্য, এমনটাই মনে করেন মাহি। নায়িকার ভাষায়, আমি যতদিন বাঁচব, তত দিনই তাঁর জন্মদিনটা স্পেশাল করতে চাই। বড় হয়ে সে যেন বুঝতে পারে তার জন্য তার মা কী না করেছে।’

গাড়ি পেয়ে অনেক খুশি হয়েছে ফারিশ। এ ব্যাপারে মাহি বলেন, ‘ও তো এখনো বুঝতে শেখেনি। কিন্তু বোঝা যায় গাড়ির প্রতি তার দুর্বলতার ব্যাপারটি। যখন আমরা গাড়ি করে কোথাও ঘুরতে যাই, তখন ও স্টিয়ারিং ধরে দাঁড়িয়ে যায়। ড্রাইভারকে বসতেই দিতে চায় না। স্টিয়ারিং খালি ঘোরাতে থাকে। বুঝতে পারি গাড়িতে ও খুব আনন্দ পায়। ফারিশকে দেওয়া গাড়িতে ফারিশসহ আমরা সবাই গতকাল ঘুরেছি।’

এদিকে মাহি ও রাকিব সরকারের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হয়নি এখনো। তবে অনেক দিন ধরে দুজন আলাদা থাকছেন। ছেলে ফারিশের জন্মদিনে আগের ঘরের এক ছেলে ও মেয়েকে সঙ্গে করে মাহির মায়ের বাসায় এসেছিলেন রাকিব সরকার।

এসময় ছেলের জন্য একটি স্বর্নের চেইন, একটা ছোট গাড়ি ও পাঞ্জাবি নিয়ে আসেন রাকিব। সেসব গ্রহণও করেছেন মাহি। এরপর ফারিশের সঙ্গে বেশ কিছুক্ষন সময় কাটিয়েছেন তার বাবা।

এ বিষয় মাহি বলেন, ‘ফারিশের জন্য একটি স্বর্ণের চেইন, একটি ছোট গাড়ি ও পাঞ্জাবি এনেছিলেন রাকিব। গতকাল সন্ধ্যার পর প্রথমে ফারিশকে নিয়ে রাকিব কেক কাটেন। এরপর আমাদের পরিবারের সদস্যরা মিলে কেক কাটি। ফারিশকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে গেছেন রাকিব।’

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost