1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
টানা ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত

টানা ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৭৪ বার
টানা ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর শবে কদর, ঈদ- উল ফিতর ও বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটিসহ ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছুটির ঘোষণা করা হয়। তবে স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (২এপ্রিল) দুপুরে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বুড়িমারী স্থলবন্দর ১০ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১ এপ্রিল) ত্রি-দেশীয় বুড়িমারী স্থল বন্দরের বোর্ডে ছুটির নোটিশ জারি করে কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে,পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ছুটির বিষয়ে ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংগঠন জরুরি বৈঠক করে। সেখানে সবার সম্মতিতে আগামী শনিবার (৬ এপ্রিল) থেকে পরের সপ্তাহের রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঈদ পূর্ববর্তী শেষ কার্যদিবস ধার্য করে ছুটির নোটিশ উভয় দেশের কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। ফলে শুক্রবার (৫ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ পর্যন্ত টানা ১০ দিন বুড়িমারী স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী সোমবার (১৫ এপ্রিল) যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আহসান কবির পলাশ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান বলেন,ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন ১০ দিন বন্ধ রাখার চিঠি পেয়েছি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost