1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় কাটখইর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত-৩, আহত-১৬ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি

মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৭৩ বার
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ সাখাওয়াত হোসেন, স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা বিভিন্ন জায়গায় কোটাবিরোধী আন্দোলনকারীদের দ্বারা বীর মুক্তিযোদ্ধা, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও কোটা বিরোধী আন্দোলনকারীদের “তুমি কে আমি কে রাজাকার রাজাকার” এ স্লোগান সহ বিভিন্ন বিষয়ে কটুক্তির প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় বক্তারা বলেন, এ ঘটনায় স্বাধীনতা বিরোধী রাজাকার ও তাদের সন্তানেরা জড়িত। কোটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে গণধোলাই দিয়ে তাদেরকে বিতাড়িত করে পাকিস্তানে পাঠানো হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আলগী ইউনিয়ন যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা রুমি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জমির আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মাতুব্বর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধাগণ,

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও রাজনৈতিক নেতা এ্যাপলো নওরোজ, মাহবুবুর রহমান টিটো, সাইফুল ইসলাম সোহাগ, শাফিনুর হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, রাকিবুল ইসলাম রনি, সাইফুল ইসলাম প্রমুখ।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা ও উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়ার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।

এ বিষয়ে সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বড়ই দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে যাঁদের আত্মত্যাগ এবং যাঁদের রক্তের বিনিময়ে আজ স্বাধীন দেশে বসবাস করছি, আমরা বাংলায় কথা বলছি তাঁদের (বীর মুক্তিযোদ্ধা) এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারকে আজ কটুক্তি করে কথা বলছে কিছু মানুষ।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে আজ বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। নারী, জেলা, পোষ্য ইত্যাদি কোটা নিয়ে কথা না থাকলেও আজ শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তাদের মাথা ব্যথা। এতেই প্রমাণ হয় যে, দেশে অস্থিতিশীলতা করতে এটা এক দেশবিরোধী গভীর চক্রান্ত। তাই বিভ্রান্ত না হয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost