1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ফুলছড়ি উপজেলা প্রকৌশলী (এলজিডি) অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে খেলার মাঠ দখলে বাঁধা দেওয়ায় মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে যুবলীগ নেতা মুন্নার দল পরিবর্তন মুন্সীগঞ্জের শ্রীনগরে কোটিপতি হওয়ার প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাই,গ্রেপ্তার- ২ জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মুন্সীগঞ্জ সদর সার্ভিসিং সেলের শুভ উদ্বোধন মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেলো দুইজনের মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থীতা বাতিল ঘোষণা ভালুকায় হাইওয়ে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার,আটক- ১  ভালুকায় শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলছড়ি উপজেলা প্রকৌশলী (এলজিডি) অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার
ফুলছড়ি উপজেলা প্রকৌশলী (এলজিডি) অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

রিপোটার সৈকত জামান প্রিন্স, ফুলছড়ি-গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়ার নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি দল প্রকৌশলীর কার্যালয়ে এসে অভিযান শুরু করে।

তবে অভিযানের সময় কার্যালয়ে ছিলেন না উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলাম। পরে দুদকের কর্মকর্তারা কার্যালয়ের অন্য কর্মচারীদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তারা এ উপজেলায় ২০২১-২০২৪ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রে তল্লাশি করেন। এ সময় কাগজপত্রে অনিয়ম, অসংগতি নানা অভিযোগে প্রকল্পের তালিকা ধরে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় পরির্দশন শুরু করেন দুদকের কর্মকতারা।

এ বিষয়ে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া জানান, সরেজমিনে এডিবির প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এ উপজেলায় ২০২১-২০২৪ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পে নানা অনিয়ম, নয়ছয়সহ দুর্নীতির অভিযোগ রয়েছে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। বিশেষ করে, প্রকল্প কমিটি যেসব কাজ করেছে, সেসব কাজে অনিয়ম বেশি হয়েছে।

এসব প্রকল্পের মধ্যে কোনোটির অর্ধেক, আবার কোনোটির কাজ না করেই টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ও প্রকল্প কমিটির চেয়ারম্যানরা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost