1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে খেলার মাঠ দখলে বাঁধা দেওয়ায় মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জে খেলার মাঠ দখলে বাঁধা দেওয়ায় মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে খেলার মাঠ দখলে বাঁধা দেওয়ায় স্থানীয় মাদকসেবী ও সন্ত্রাসীদের হামলায় ৫ জন আহত হয়েছে।আহতরা হলেন বজ্রযোগীনী ইউনিয়নের চুরাইন এলাকার মাহবুব,জাহিদ, জাহাঙ্গীর,ইয়াছিন ও শাওন।এঘটনায় আহত মাহবুব দেওয়ান কয়েকজনকে অভিযুক্ত করে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।জানা যায়,চূড়াইন ছোট বটতলার বাসিন্ধা নুরু বেপারীর কাছ থেকে জমি ভাড়া নিয়ে খেলার মাঠ উপযোগী করে খেলাধূলার আয়োজন করছিলো স্থানীয় কিছু যুব সমাজ। এলাকার মাদকসেবীরা খেলতে আসা যুব সমাজকে  প্রায়ই খেলাধূলা করতে বাঁধা প্রদান করে  এবং মাঠ না আসার জন্য হুমকি প্রদান করে  এসব ঘটনায় মাহবুব দেওয়ান প্রতিবাদ করে।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকাল ৯টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনী ইউনিয়নের সামসুলের নির্দেশে চূড়াইন ছোট বটতলায় সোহেল,দ্বীন ইসলাম সহ ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া এলাকার ছেলেদের খেলাধূলার মাঠ দখল করতে আসে এসময় মাহবুব বাঁধা দিলে তাকে লোহা ও কাঠের ডাসা দিয়ে বেদম প্রহার করে মাথা আঘাত করে বাঁধা দিলে  জাহিদ,জাহাঙ্গীর, ইয়াছিন,শাওনকে মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত জখম করে এসব তথ্য জানান মাহবুব।এদিকে এ বিষয়ে চুরাইন এলাকাবাসী ও সচেতন সমাজের ব্যানারে শনিবার বিকালে ছোটবটতলায় চুড়াইন এলাকায় সোহেল,শামসুল ও দ্বীন ইসলামকে মাদক ব্যবসায়ীকে আখ্যা দিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে।এছাড়াও তাদের অপকর্ম ডাকতে স্থানীয় যুব সমাজ মাহবুব,জাহাঙ্গীর,শাওন,ও সায়েমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানী করার অভিযোগ  সামসুল ও সোহেল এর বিরুদ্ধে।মানব বন্ধনে অংশ নেওয়া ৮নং ওর্য়াডের সাবেক মেম্বার মোশারফ হোসেন দেওয়ান বলেন চুড়াইন এলাকার মাদক ব্যবসায়ী সন্ত্রাসী সামসুল, সোহেল,দ্বিন ইসলাম এর অত্যাচারে আমরা অতিষ্ট।তাদের অবৈধ কর্মকান্ডে বাঁধা দিলে তারা এলাকার মুরব্বী ও ছেলে পেলেদের মারধর করে।আমরা তাদের অত্যাচারে অতিষ্ট। মাননীয় পুলিশ সুপারের কাছে আবেদন নিবেদন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।মানব বন্ধনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নুর হোসেন,মমিন মোল্লা,শহীদ জিয়া পরিষদ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মমিন মোল্লা,এছাড়াও ছিলেন শাওন দেওয়ান,সৈয়দ শেখ জাহাঙ্গীর দেওয়ান সহ স্থানীয় ভূক্তভোগী নারীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost