1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে কোটিপতি হওয়ার প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাই,গ্রেপ্তার- ২ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জের শ্রীনগরে কোটিপতি হওয়ার প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাই,গ্রেপ্তার- ২

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো,ইয়াছিন মোল্লা(২১)এবং ২।আল হাসিব (২২)।এ সময় গ্রেপ্তারকৃত ইয়াছিন মোল্লার কাছ হতে ছিনতাইকৃত মোটরসাইকেল এবং আসামী আল হাসিব-এর নিকট হতে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানাগেছে,ভুক্তভোগী সাকিব শেখের সাথে আনুমানিক ৬/৭ মাস পূর্বে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আসামী ইয়াছিন মোল্লার (২১)পরিচয় হয়।উক্ত পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।একপর্যায়ে আসামী ইয়াছিন মোল্লা ভুক্তভোগী সাকিব শেখকে বিভিন্ন সময়ে তাদের এলাকায় বেড়াতে আসা,মাওয়া ঘাটে ইলিশ খাওয়ানো এবং অনলাইনে কোটিপতি হওয়ার প্রলোভন দেখাতে থাকে।পাশাপাশি একটি পুরাতন ল্যাপটপ বিক্রয়ের প্রস্তাবও দেয়।

শাকিব এর চাচাতো ভাই মোঃ ইউনুচ শেখ জানান,গত ১৭ এপ্রিল রাত সাড়ে বারোটার দিকে ইয়াসিন ও তার সহযোগীরা সাকিব এবং ইউনুচকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভার ব্রীজের পশ্চিম ঢালে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ১। ইয়াছিন মোল্লা(২১), ২।সজীব মোল্লা(৪৫) এবং ৩।আল হাসিব (২২),কিল-ঘুষি ও লাথি মেরে

১টি মোটরসাইকেল ২টি স্মার্টফোন নগদ ৫,৫০০টাকা হ্যালমেট পাওয়ার ব্যাংকসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল ও সিএনজি যোগে দ্রুত পালিয়ে যায়।

পরে শ্রীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ছনবাড়ী এলাকা হতে ১।ইয়াছিন মোল্লা এবং ২।আল হাসিবকে গ্রেপ্তার করতে সক্ষম হন।এ সময় গ্রেপ্তারকৃত ১নং আসামী ইয়াছিন মোল্লার হেফাজত হতে ছিনতাইকৃত মোটরসাইকেল এবং ২নং আসামী আল হাসিব-এর নিকট হতে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপর আসামী সজীব মোল্লাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ।

আসামীরা পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন,আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost