1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বকশীগঞ্জে শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

বকশীগঞ্জে শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৭ বার
বকশীগঞ্জে শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জ প্রতিনিধি: নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে জামালপুরের বকশীগঞ্জের পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আতাবুজ্জামান হেলালের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা ছাত্রলীগ ও সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগ যৌথভাবে তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের করে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে এই মুহুর্তে প্রয়োজন হেলালের অপসারণ, হেলালের দুই গালে জুতা মারো তালে তালে’সহ নানা স্লোগান দেয় নেতাকর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ রেজা, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাদ আহমেদ নয়ন,কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক প্রান্ত ও রাশেদুজ্জামান রনি প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষক আতাবুজ্জামান হেলালের অপসারণ দাবি করেন।

ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান তার বক্তব্যে বলেন, পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আতাবুজ্জামান হেলাল শিক্ষক জাতির কলঙ্ক। তিনি দুর্নীতিবাজ,চরিত্রহীন ও একজন চিহ্নিত দালাল। তার কারনে এই উপজেলায় প্রাথমিক শিক্ষার মান ধ্বংস হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণ না করা হলে লাগাতার কর্মসূচী ঘোষনা করা হবে।

সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে সহকারী শিক্ষক আতাবুজ্জামান হেলাল বলেন, কেনো কি কারনে তার বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ তা তিনি জানেন না।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost