1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কুড়িগ্রামের যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আধুনিক বহুতল ভবন না থাকায় পাঠদানে বিঘ্নতার সৃষ্টি | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ফ্লাইট যাত্রী,থানায় অভিযোগ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক- ১ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার  কুড়িগ্রাম জেলায় বিভিন্ন স্পোর্ট টার্গেট করে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ ভালুকায় রাসেল মিল সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসন করলেন কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক রংপুরে বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ১ মাদকসেবী কে ১ মাসের কারাদণ্ড  মুন্সীগঞ্জে ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বিশেষ অভিযানে এক নারীসহ ৬  মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আধুনিক বহুতল ভবন না থাকায় পাঠদানে বিঘ্নতার সৃষ্টি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার

মোঃ মাইনুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের হতদরিদ্র নারী শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ সময়েও আধুনিক বহুতল ভবনের নির্মাণ বরাদ্দ না হওয়ায় প্রতিনিয়তই পাঠদানে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের হতদরিদ্র নারী শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ হিসেবে পরিচিত যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯২ইং সনে গ্রামের মহৎ ব্যক্তিদের প্রচেষ্টায় স্থাপিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যাত্রাপুর ইউনিয়নের অসংখ্য নারী গ্রামে থেকেও শিক্ষার সুযোগ লাভ করছে। সামান্য বেতন দিয়েই গ্রামের হতদরিদ্র অভিভাবকরা তাদের মেয়েদের যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার বিকাশ ঘটাচ্ছে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ের কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের নারী শিক্ষার্থীরা এই বিদ্যালয় থেকেই শিক্ষা অর্জন করছে। অথচ যাত্রাপুর ইউনিয়নের অনন্য এই বিদ্যাপিঠে বাউন্ডারী ওয়াল নেই, অপর্যাপ্ত আধাপাকা শ্রেণি কক্ষ, নেই কোন শহীদ মিনার ও গেট। যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ছাত্র সংখ্যা ৪২৮ জন এবং ১২ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা না থাকায় ছাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সবচেয়ে বড় সমস্যা কয়েক দফায় যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট সরকারি ভাবে আধুনিক বহুতল ভবন নির্মাণের জন্য আবেদন করা হলেও অদ্যবধি বিষয়টি আলোর মুখ দেখেনি। যে কারণে নারী শিক্ষার্থীদের অন্যতম এই বিদ্যাপিঠে বর্তমান সময়ে পর্যাপ্ত সংখ্যক শ্রেণি কক্ষের অভাবে পাঠদান কার্যক্রমে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। এব্যাপারে যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ কাশেম আলী জানায়, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে আধুনিক বহুতল ভবন না থাকায় শ্রেণি কক্ষের অভাবে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। আমরা বর্তমান সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়টির আশু সমাধান কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost